বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে গাঁজা ও চোলাই মদসহ আটক পাঁচজনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও প্রত্যেককে ১০০টাকা করে অর্থদন্ড করেন।
দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার চা-বাগান এলাকার রাম রতনের ছেলে লাল (৫৬), সান্দিড়া গ্রামের রহমান আলীর ছেলে রাজু (৫০), বশিপুর সরদারপাড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৫৫), আক্কেলপুর উপজেলার রায়নগর গ্রামের আলতাব আলীর ছেলে আরাফাত (২৬) একই উপজেলার কাশিড়া গ্রামের বাবু মন্ডলের ছেলে ছালাম (৩২)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত পাঁচ মাদক কারবারিকে ৩শ’ গ্রাম গাঁজা ও ৪লিটার চোলাই মদসহ আটক করেন।
আরও পড়ুনআটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০টাকা করে জরিমানার আদেশ দেন। ওই দিন সন্ধ্যায় দন্ডপ্রাপ্তদের জেল-হাজতে পাঠানো হয়েছে এবং জব্দকৃত মাদক ধ্বংস করা হয়।
মন্তব্য করুন

_medium_1791379702.jpg)
_medium_1791379532.jpg)



_medium_1791377316.jpg)


