ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ০৫:৩০ পিএম

ঢাবিতে  শিবিরের নিপীড়নবিরোধী আলোচনা ও চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত

ঢাবিতে  শিবিরের নিপীড়নবিরোধী আলোচনা ও চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি: শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী ও নিপীড়নবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ক্ষতচিহ্নের ক্যানভাস : নির্যাতনের ক্যাম্পাস’ শীর্ষক আলোচনা সভা ও চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আজ (৭ সেপ্টেম্বর) বুধবার সকাল ৯ টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পাসে সংঘটিত নিপীড়ন, নির্যাতন ও সহিংসতার বিভিন্ন ঘটনা চিত্রপ্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়।  বিকাল ৩ টায় আয়োজন করা হয় আলোচনা সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ও ডাকসু এজিএস মহিউদ্দিন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম , বিশেষ অতিথি হিসেবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম, ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম, জিএস এস. এম. ফরহাদসহ ছাত্র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদদ হোসাইন খান, অনুষ্ঠানটি সঞ্চালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সেক্রেটারি কাজী আশিক। 

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন-  গত ১৭ বছরে আওয়ামী আমলে শতশত নির্যাতন ও নিপিড়নের যারা ঘটিয়েছে সেই আওয়ামী ফ্যাসিবাদ ও ভারত একই সূত্রে গাথা। ক্যাম্পাসগুলোকে জাহান্নাম বানিয়ে রেখেছিল ছাত্রলীগ, দুঃখের বিষয় বর্তমান সরকার ও তাদের ছাত্রসংগঠন ঠিক আওয়ামীদের জেরক্স কপিতে রুপান্তরিত হয়েছে। 

বুয়েটে নির্যাতনের স্বীকার , সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম বলেন- আবরার ফাহাদের কথাগুলো আমাদের সকলের কথা।  এবং সেই স্ফুলিঙ্গ বিশাল আকার ধারণ করে ৫ বছর পরে৷ এবং হাসিনার মসনদ কাপিয়ে তাকে দিল্লিতে পাঠিয়ে দিলো। সমালোচনা মানেই শত্রুতা নয় এইটা বর্তমান ক্ষমতাসীনদের বুঝা হবে। 

ডাকসুর ভিপি এবং ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, আবু সাদিক কায়েম বলেন- ডাকসুর সবথেকে বড় সফলতা হচ্ছে ভায়োলেন্সমুক্ত ক্যাম্পাস।  এই মধুর ক্যান্টিনে দিনের পর দিন শিক্ষার্থীদের নির্যাতন করেছিলো। আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন একই সিলসিলায় কথা বলেছিলেন আমাদের মেজর জিয়া, খালেদা জিয়া, শহীদ ওসমান হাদীসহ জুলাই আন্দোলনকারীরা। এখন এই নতুন বাংলাদেশে আমাদের বুঝা দরকার আমাদের শত্রু কারা এবং মিত্র কারা। 

আরও পড়ুন

ডাকসুর জিএস এবং ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, এসএম ফরহাদ বলেন- আমাদের ক্যাম্পাসে গত ১৫ বছর যত নির্যাতন হয়েছে তার প্রাইমারি স্ট্রাকচার ছিলো গণরুম এবং গেস্টরুম। এবং এই গণরুম ও গেস্টরুমের কালচার ছাত্রলীগ শুরু করেনি বরং ছাত্রদল শুরু করেছিলো । আবারও আমরা তাদের সেই প্রয়াস দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাস গুলোতে। 

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যাললের বর্তমান সভাপতি মহিউদ্দিন খান বলেন- যারা নতুন করে ক্যাম্পাস এ শিক্ষার্থী নির্যাতনের পরিকল্পনা করছে, তাদেরকেও ছাত্রলীগের মতো ভবিষ্যত কে বরণ করে নিয়ে হবে। আমরা চাই, সকল ছাত্রসংগঠন একত্রে শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে। 

শিক্ষাঙ্গনে কোনো ধরনের নিপীড়ন, সহিংসতা ও মানবিক মর্যাদাহানি গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করে একটি মানবিক ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে  শিবিরের নিপীড়নবিরোধী আলোচনা ও চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত

১

ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

২

দুটো টাকার জন্য কত কী করতে হয় : কৌশানী

৩

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

৫

দেশে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

৬