২২ কর্মচারী নিয়োগ দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, অষ্টম শ্রেণি পাসে আবেদন
রাজশাহী বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সাধারণ কর্মচারীর ৫টি পদে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টায়, চলবে ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফিও অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। অষ্টম শ্রেণি পাসের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
এক নজরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টা
- আবেদনের শেষ তারিখ: ২৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: অস্থায়ী
- প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কর্মস্থল: রাজশাহী
- বয়স: ১ অক্টোবর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন রাজশাহী বিশ্ববিদ্যালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অনলাইনে আবেদনের পর আবেদনপত্র প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১২ সেট আবেদনপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুনআবেদন ফি: পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ৪০০ টাকা অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে।
মন্তব্য করুন









