ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ০৮:৩৬ পিএম

 ঠাকুরগাঁওয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাবেন ১১ হাজার ৬৪৮ জন

 ঠাকুরগাঁওয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাবেন ১১ হাজার ৬৪৮ জন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: কৃষকদের কাছে সরকারি সেবা সহজে পৌঁছে দিতে ঠাকুরগাঁওয়ে কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। প্রথম ধাপে জেলার সাতটি উপজেলায় ১১ হাজার ৬৪৮ জন কৃষক এ কার্ড পাবেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক-কৃষানিদের উপস্থিতিতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ১ হাজার ১৪৮জন এবং রুহিয়া উপজেলার ১ হাজার ৩৬৯ জন কৃষক রয়েছেন। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতেও কার্ড বিতরণ করা হবে। কৃষক কার্ড বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে, ক্ষুদ্র প্রান্তিক, মাঝারি ও বড় কৃষক। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ভাতাসহ বিভিন্ন সরকারি সহায়তা এবং কৃষি উপকরণ পাওয়ার সুযোগ পাবেন। আর মাঝারি ও বড় কৃষকরা ভাতা ছাড়া কার্ডের অন্যান্য সুবিধা পাবেন।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে সরকারি সহায়তা ও কৃষি উপকরণ আরও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে কৃষি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, সদর উপজেলার নিবার্হী অফিসার মো. খারুরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মো. মাজেদুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কৃষক কৃষানিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ঠাকুরগাঁওয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাবেন ১১ হাজার ৬৪৮ জন

১

জয়পুরহাটে হোটেলে নাশতা করতে গিয়ে শেরপুরের ব্যবসায়ীর ৫ লাখ টাকা উধাও, ক্যাশিয়ারসহ আটক- ৪

২

গানের মাঝেই আছেন কাজী সোমা

৩

৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

৪

কুড়িগ্রামের উলিপুরে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, ৫ জনকে জরিমানা

৫

৫ অক্টোবর থেকে জয়পুরহাটের আক্কেলপুরে থামবে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন

৬