ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ০৮:২৫ পিএম

গানের মাঝেই আছেন কাজী সোমা

গানের মাঝেই আছেন কাজী সোমা

অভি মঈনুদ্দীন ঃ কাজী সোমা, শরীয়তপুরের মেয়ে। ছোটবেলা থেকেই গানের সাথে তার সখ্য। প্রকাশিত হয়েছে বেশকিছু মৌলিক গান। গানগুলো বেশ শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। কিন্তু ২০২২ সালে তার একমাত্র সন্তান স্বপ্ন আত্নহত্যা করার পর সোমা যেন গানের ভুবনে ফেরার মতো স্বাভাবিক হয়ে উঠতে পারছিলেন না। নিজেকে স্বাভাবিক করে তোলার জন্যই ছিলো তার আপ্রাণ চেষ্টা। বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করা যেমন এড়িয়ে যেতেন ঠিক তেমনি স্টেজ শো’তেও অংশ নিতেন না। কিন্তু একটা সময় কিছু শুভাকাঙ্খীর পরামর্শে গানে ফিরেন তিনি। একটু একটু করে স্বাভাবিক হবার চেষ্টা করেন সোমা। ২০২২ সালটা যেমন তার ছেলেকে হারিয়ে ছিলো বিপর্যয়ের বছর। ২০১৮ সালটাও হতে পারতো তার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার বছর। কারণ সে বছর ইউএসবাংলা বিমান কক্সবাজারে নামার কথা থাকলেও প্রায় যান্ত্রিক ত্রুটির কারণে তিনশত যাত্রী নিয়ে অবশেষে তা অবতরন করেছিলো চট্টগ্রামে। নিজে বেঁচে গেলেও তিনি হারান তার সন্তানকে। সন্তানকে হারানোর শোক কাটিয়ে উঠা অনেক কঠিন। তারপরও স্বাভাবিক হবার ভীষণ চেষ্টায় সোমা। এখনো তিনি পুত্র শোকে বলা যায় অনেকটাই কাতর। সবসময় সবার কাছে নিজের সন্তানের জন্য দোয়া চান সোমা।

কাজী সোমা বলেন,‘ এটা ভীষণ সত্যি একমাত্র ছেলেকে হারিয়ে সারা জীবনের জন্য ভীষণ একা হয়ে গেলাম। সন্তান হারিয়ে একজন মায়ের পৃথিবীর বুকে বেঁচে থাকাটা যে কতোটা কঠিন তা কেবল সেই মা-ই অনুভব করতে পারেন। তারপরও আমার কিছু কাছের মানুষ আছেন যারা সবসময়ই আমার পাশে থাকেন, আমাকে স্বাভাবিক রাখার চেষ্টা করেন। তাদের কাছে কৃতজ্ঞ আমি। নতুন দু’টি মৌলিক গান শিগগিরই প্রকাশের ইচ্ছে আছে। কারণ গানের মধ্যে ডুবে থেকে নিজেকে একটু স্বাভাবিক রাখতে চাই।’

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগে কাজী সোমার কন্ঠে ‘বাবুয়া বাবুয়া’ গানটি বেশ আলোচনায় এসেছিলো। এছাড়া তার কন্ঠে পাহাড়ী গান ‘তুই ফার অই ঠাঁই দিও’ গানটিও বেশ শ্রোতাপ্রিয়তা পায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গানের মাঝেই আছেন কাজী সোমা

১

৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

২

কুড়িগ্রামের উলিপুরে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, ৫ জনকে জরিমানা

৩

৫ অক্টোবর থেকে জয়পুরহাটের আক্কেলপুরে থামবে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন

৪

লায়ন্স ক্লাবের সেবামূলক কার্যক্রমকে মানুষের কাছে তুলে ধরতে ঢাকায় কার র‌্যালি

৫

পাবনার ফরিদপুরে রোগাক্রান্ত গরুর মাংস নিয়ে যাবার সময় দুই কসাই আটক, ৬ মাসের কারাদণ্ড

৬