ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ০৮:১৯ পিএম

ধর্ষণের অভিযোগ

৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

সংগৃহীত,৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ৮০ বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সি আরশেদ আলীর বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিচার দাবিতে অভিযুক্তের বাড়ির আঙিনায় অনশনে বসেছেন ওই ভুক্তভোগী বৃদ্ধা।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত রোববার রাত ৮টার দিকে ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে ওই বৃদ্ধাকে বাড়ির বাইরে ডেকে নেন   অভিযুক্ত আরশেদ আলী। পরে তাকে টেনে-হিঁচড়ে পেছনের একটি নির্জন পরিত্যক্ত বাড়িতে নিয়ে মুখ চেপে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, এ সময় বৃদ্ধার চিৎকার শুনে তার এক নাতি ঘটনাস্থলে গিয়ে আরশেদ আলীকে আটক করেন। পরে অভিযুক্তের পরিবারের ১৫ থেকে ২০ জন সদস্য লাঠিসোঁটা নিয়ে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার ছেলে ও নাতিদের মারধর করে আরশেদ আলীকে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেন। তবে ৪-৫ দিন ধরে দফায় দফায় চেষ্টা করেও অভিযুক্তের পরিবারের অসহযোগিতার কারণে কোনো সমাধান হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, তারা আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আইনি প্রক্রিয়ায় যাওয়ার সামর্থ্য নেই। তাই বিচার দাবিতে বৃহস্পতিবার অভিযুক্তের বাড়ির আঙিনায় অনশনে বসেছেন ওই বৃদ্ধা। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে যাবেন না বলেও জানিয়েছেন। 

আরও পড়ুন

তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের ছেলে আসলাম। তিনি জানান, তার বাবা ওই বৃদ্ধার বাড়িতে ঝাড়ফুঁক দেওয়ার জন্য গিয়েছিলেন। পরে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। 

তিনি আরও বলেন, বিষয়টি ঘরোয়াভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। বৃহস্পতিবার ভুক্তভোগীর পরিবারের লোকজন তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে ঘরে থাকা দুই লাখ টাকা নিয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় অভিযুক্ত আরশেদ আলীকে বাড়িতে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গোপালপুর থানার ওসি মো. রুহুল আমিন বলেন, এ ঘটনা সম্পর্কে আমি অবগত নই। আপনার কাছেই প্রথম শুনলাম। খোঁজখবর নিয়ে জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

১

ঐক্যের ডাক দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

২

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার সাবেক কাউন্সিলর টুকু

৩

শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

৪

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন নিজেই

৫

‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি

৬