গাইবান্ধার পলাশবাড়ীতে ইউনিয়ন আ’লীগ সভাপতি গ্রেফতার
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ব্যবসায়ী মাহাবুব প্রধানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের (জামালপুর) কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাহাবুব প্রধান পৌরসভার আন্দুয়া গ্রামের (সরকারপাড়া) মৃত পল্লী চিকিৎসক মোজ্জাম্মেল হক প্রধানের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে গাইবান্ধা আদালতে প্রেরণ করা হয়েছে। পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুনমন্তব্য করুন






_medium_1790938916.jpg)

