ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ০৭:১০ পিএম

বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা আটক

বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা আটক

কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে আটক হয়েছেন গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা। পরে তাদের বিরুদ্ধে থাকা মামলার তথ্য যাচাই করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২) এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪)।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে একটি ফ্লাইটে ওই দুই নেতা ঢাকায় ফিরছেন এমন তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের হেফাজতে নেয় বিমানবন্দর থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা থাকার তথ্য যাচাই করে গ্রেপ্তার দেখানো হয়।

ওসি কামরুল হাসান তালুকদার জানান, বর্তমানে দুজনই বিমানবন্দর থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিমানবন্দর থানা থেকে দুই নেতাকে নিয়ে আসতে শ্রীপুর থানা পুলিশের একটি দল ইতোমধ্যে সেখানে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার নাসির উদ্দিন মৃধা জর্জ এর আগেও গাজীপুরের একটি রিসোর্ট থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা মানসিক হাসপাতাল প্রতিষ্ঠার সাত দশকেও বহিঃর্বিভাগে হয়নি বিশ্রামাগার

১

ছোট্ট শিশুও এক লাফে পার হতে পারে যে নদী

২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে আসামিসহ আহত ৫

৩

নারী নাকি অহংকার : কাবিলের প্রথম মানব হত্যার আসল কারণ কী ছিল?

৪

এআই-নির্মিত আপত্তিকর কনটেন্ট সরাতে দিল্লি হাইকোর্টে কঙ্গনা

৫

পাবনার বেড়া পৌরসভার বৈদ্যুতিক পোলের ৫১৮ টিই অচল

৬