ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ০৭:২৮ পিএম

শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর কাছ থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর কাছ থেকে প্রায় ১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট।
 
শুক্রবার (২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  
 
এতে বলা হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তা ও অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বাংলাদেশ বিমানের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
 
উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম, অর্থাৎ প্রায় ১ দশমিক ০৫ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে এক যাত্রীকেও আটক করা হয়। এ ঘটনায় বাংলাদেশ বিমানের কর্মী ওবায়দুর রহমানকেও আটক করা হয়েছে।
 
উদ্ধার করা স্বর্ণসহ জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর কাছ থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার

১

রংপুরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেফতার ৩

২

ওয়ালটনের নিয়োগ বিজ্ঞপ্তি, ম্যানেজার পদে চাকরির সুযোগ

৩

বগুড়ার আদমদীঘিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

৪

বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা আটক

৫

১০০ কর্মী নিয়োগ দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা

৬