ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ০৬:১২ পিএম

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইনসহ মাদক মামলায় দুইজন, মাদকসেবী চারজন, পরোয়ানাভুক্ত দুইজন এবং পুরাতন মামলায় একজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক’র নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

মাদক মামলায় গ্রেপ্তার দু’জন হলেন—কাঁচপুর মদ্যপাড়া এলাকার মো. শাহ আলম (৫০) ও কাঁচপুর মধ্যপাড়া এলাকার করিম মিয়া (৪২)। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকসেবী হিসেবে গ্রেপ্তার চারজন হলেন—পিরোজপুর ইউনিয়নের জৈনপুর বালুর মাঠ এলাকার শান্ত শিকদার রুশাদ (২৮), ছোট সাদিপুরের মো. ইমান হোসেন (৪০), মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বড় রায়পুরের মো. মোয়াজ্জেম (৩২) এবং যশোরের মনিরামপুরের চালকিডাঙ্গা এলাকার মো. সবুজ হোসেন (২২)।

আরও পড়ুন

এ ছাড়া পুরাতন মামলায় সোনিয়া আক্তার (৩৮) এবং আদালতের পরোয়ানাভুক্ত হিসেবে মো. জুয়েল মোল্লা (২৭) ও মো. মোজাম্মেল হক।

ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

১

চট্টগ্রামে সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে আহত ১২ পুলিশ; অস্ত্রসহ গ্রেপ্তার ১

২

পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি: অ্যাটর্নি জেনারেল

৩

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

৪

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমও গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

৫

ছেলের সঙ্গে সুইমিংপুলে পরীমনির জলকেলি, মুগ্ধ নেটিজেনরা

৬