গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন ৩টি শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া ও বাঙ্গালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ৩টায় উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে পলাশের পয়েন্ট এবং রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর এলাকার রুস্তম আলীর বালুর পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়া যায়।
পরে সেখানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুনগোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন, নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন







