ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৮ পিএম

রংপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

রংপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপে কাবাডি অনূর্ধ্ব-২০ (পুরুষ/নারী) প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান সামু।

বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে ডিসি (সিটিএসবি) সনাতন চক্রবর্তীসহ আরপিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য, ক্রীড়াবিদ, আয়োজকবৃন্দ।

আরও পড়ুন

উদ্বোধনী ম্যাচে মেট্রোপলিটন কোতোয়ালি থানা কাবাডি দল (পুরুষ) হারাগাছ থানা কাবাডি দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় ম্যাচে মাহিগঞ্জ থানা কাবাডি দল তাজহাট থানাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আজ একই মাঠে ফাইনাল খেলায় মেট্রো কোতয়ালী ও মাহিগঞ্জ থানা দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

১

খালেদ মুন্নার গানে প্রথমবার একসঙ্গে রাজেশ-অনুরূপ আইচ

২

জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগ

৩

শরতের আবহে বাজতে শুরু করেছে দুর্গাপূজার আগমনী সুর

৪

ফিরছে মোশাররফ করিম-ফারুক জুটি

৫

রাকাব’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন বগুড়ার রফিকুল ইসলাম

৬