ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৩ পিএম

বগুড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ

বগুড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ

বগুড়ায় বিশ্ব শিশু দিবস, শিশু অধিকার সপ্তাহ ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির জেলা কার্যালয় যৌথভাবে এই কর্মসূচি পালন করবে।

আগামী ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচিগুলো জেলা শিশু একাডেমি প্রাঙ্গণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে দেশব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

কর্মসূচির বিবরণ অনুযায়ী, ০৬ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এরপর পর্যায়ক্রমে মোড়গ লড়াই, বিস্কুট দৌড় এবং শিক্ষার্থীর মায়েদের জন্য বালিশ খেলা প্রতিযোগিতার আয়োজন রয়েছে। একই দিন বিকেল সাড়ে ৩টায় ১ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

৭ অক্টোবর সকাল ১০টায় নৃত্য (একক) প্রতিযোগিতা এবং বিকেল সাড়ে ৪টায় গাণিতিক চর্চা ও মানসিক সক্ষমতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৮ অক্টোবর দুপুর ২টায় রয়েছে একক সঙ্গীত প্রতিযোগিতা (ছড়া গান, রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল সঙ্গীত)।

আরও পড়ুন

৯ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সমাপনী অনুষ্ঠান ১০ অক্টোবর বিকেল ৪টা থেকে জেলা পরিষদ মিলনায়তনে হবে। ওইদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি শেষ হবে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: সোহেল রানা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের শিশুদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

অপরদিকে ৫ অক্টোবর পথশিশু ও শ্রমজীবী শিশুদের (বালক) জন্য বগুড়া জুবলি ইন্সটিটিউশন মাঠে সকাল ১০টায় চেয়ার খেলা ও মোরগ লড়াই অনুষ্ঠিত হবে। একইদিন বিকেল ৪টায় সরকারি শিশু পরিবারে (বালিকা) এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের বালিশ খেলা ও দড়ি খেলা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ

১

বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

২

নওগাঁয় পশু খাদ্যের দোকানে অভিযান

৩

 ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

৪

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

৫

বগুড়া সিটি কর্পোরেশনের সহায়ক কমিটির সভায় দেশি ফলের আড়ত স্থানান্তরের সিদ্ধান্ত

৬