ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৯ পিএম

বগুড়া সিটি কর্পোরেশনের সহায়ক কমিটির সভায় দেশি ফলের আড়ত স্থানান্তরের সিদ্ধান্ত

বগুড়া সিটি কর্পোরেশনের সহায়ক কমিটির সভায় দেশি ফলের আড়ত স্থানান্তরের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: বগুড়া মহানগরের যানজট নিরসনে স্টেশন রোড এবং তিনমাথা রেলগেট এলাকার দেশি ফলের আড়ত মাটিডালি দ্বিতীয় বাইপাস সড়কের পাশে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বগুড়া সিটি কর্পোরেশনের কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে গঠিত সহায়ক কমিটির চতুর্থ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সভাপতিত্বে সিটি ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় মহানগরের স্টেশন রোড এবং তিনমাথা রেলগেট এলাকার যানজট নিরসনের লক্ষে দেশি ফলের আড়ত মাটিডালি এলাকার দ্বিতীয় বাইপাস সড়কের পাশে স্থানান্তর করা বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

সভায় জানান হয়, জেলা আইনশৃঙ্খলা কমিটি এবং তৎকালীন পৌরসভার মাসিক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তাছাড়া বগুড়া  ৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা  এবিষয়ে একমত পোষণ করেছেন।

আরও পড়ুন

এমতাবস্থায়, সহায়ক কমিটির চতুর্থ সভায় সকল সদস্য শহরের যানজট নিরসনের লক্ষ্যে দ্রুততম সময়ে স্টেশন রোড ও তিনমাথা রেলগেট এলাকার দেশি ফলের আড়ৎ মাটিডালি এলাকার দ্বিতীয় বাইপাস সড়কের পাশে স্থাপিত মার্কেটে স্থানান্তর করার জন্য জোড় সুপারিশ করেন। সভায় সকলের সুপারিশের ভিত্তিতে  আড়তটি দ্রুত স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাঈদ আলী, বগুড়ার ডিডি এলজি রাজিয়া সুলতানা, সিটি কর্পোরেশনের সচিব মোছা. পপি খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, প্রধান প্রকৌশলী শেরাজুল ইসলামসহ বিভিন্ন সংস্থার নির্বাহী প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

১

বগুড়া সিটি কর্পোরেশনের সহায়ক কমিটির সভায় দেশি ফলের আড়ত স্থানান্তরের সিদ্ধান্ত

২

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৩৪৯

৩

দিনাজপুরের চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে সাজা ও অর্থদন্ড

৪

জ্বালানি তেলের দাম ঘোষণা

৫

সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, থাকতে হবে স্নাতক পাস

৬