ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৯ পিএম

নওগাঁ শহরে নারীর কানের দুল ছিনতাইয়ের চেষ্টা গ্রেফতার ৩

নওগাঁ শহরে নারীর কানের দুল ছিনতাইয়ের চেষ্টা গ্রেফতার ৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরে এক নারীর কানের স্বর্ণের দুল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের রুবীর মোড়ে জনগণের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ইউসুফ সর্দারের ছেলে মো: জামাল(৩৫), আব্দুর রবের ছেলে মো. ফরিদ(৩৩) এবং মাইনুদ্দিনের ছেলে মো: রবি(২৪)। তিনজনই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম শাহানাজ আক্তার শিরিন নওগাঁ শহরের রজাকপুর এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশায় শহরের স্টাফ কোয়ার্টারে যাওয়ার পথে রুবীর মোড় এলাকায় পৌঁছালে ওই তিন ছিনতাইকারী তাকে ধারালো চাকু দেখিয়ে খুনের হুমকি দেয়। একপর্যায়ে তারা ভিকটিমের কানে থাকা পাঁচ আনা স্বর্ণের দুল ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। একই সাথে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন ছিনতাইকারীকে আটক করে।

আরও পড়ুন

এবিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে, ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত ছিনতাই মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ শহরে নারীর কানের দুল ছিনতাইয়ের চেষ্টা গ্রেফতার ৩

১

নাটোরের লালপুরে লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

২

২৩৪ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ, এইচএসসি পাসেই চাকরির সুযোগ

৩

শিল্প মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, আবেদন ফি ছাড়াই চাকরির সুযোগ

৪

রংপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

৫

খালেদ মুন্নার গানে প্রথমবার একসঙ্গে রাজেশ-অনুরূপ আইচ

৬