ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১৫ পিএম

গোপালগঞ্জে পরিত্যক্ত ধানের মিলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে পরিত্যক্ত ধানের মিলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সঙ্গে বেল্টে ঝুলন্ত অবস্থায় ইমাম রেজা(১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘর থেকে মরদেহটি উদ্ধার করে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ।
 
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।
এদিকে, নিহত ইমামের স্বজনদের দাবি তাকে হত্যা করে পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে বলে দাবী স্বজনদের।
 
নিহত ইমাম বরিশাল জেলা জহিরুল মৃধার ছেলে। তবে সে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর পূর্বপাড়া গ্রামে মামা বাড়ির এলাকায় মায়ের সঙ্গে থাকতো এবং গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী হিসেবে কাজ করতো ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পরিত্যক্ত ধানের মিলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১

টুঙ্গিপাড়ায় ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

২

বিশ্বকাপে ফিফার আয়কৃত অর্থের ভাগ পেতে পারে বাংলাদেশও

৩

ব্র্যাকনেটের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগ

৪

ময়মনসিংহে ধানক্ষেতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

৫

এক সময় গরিব ছেলে পছন্দ ছিল : প্রভা

৬