ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৪৮ পিএম

কুমিল্লা থেকে নিখোঁজ দুই কিশোরী কক্সবাজার হোটেল থেকে উদ্ধার

কুমিল্লা থেকে নিখোঁজ দুই কিশোরী কক্সবাজার হোটেল থেকে উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে নিখোঁজ দুই কিশোরী মাহিমা ইসলাম মাহি (১২) ও তানিসা আক্তার (১৪) কে কক্সবাজারের একটি হোটেল থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজারের সমুদ্রসৈকত এলাকার গ্রীণ প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদেরকে উদ্ধার করা হয়। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে চৌদ্দগ্রাম থানাধীন কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় দুই কিশোরী। পরবর্তীতে তারা মাদ্রাসায় না পৌঁছানো এবং বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথকভাবে ২টি নিখোঁজ ডায়েরি করা হয়।

নিখোঁজের বিষয়টি অবগত হওয়ার পর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। নিখোঁজ দুই কিশোরীর সন্ধান ও উদ্ধারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।

এরপর চৌদ্দগ্রাম মডেল থানার একটি চৌকশ দল এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার একটি চৌকশ দল সমন্বিতভাবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজ দুই কিশোরীর অবস্থান কক্সবাজার জেলায় শনাক্ত করা হয়।

আরও পড়ুন

পরবর্তীতে কক্সবাজার ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে সমুদ্রসৈকত এলাকার গ্রীণ প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে নিখোঁজ দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানায়, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার চলে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, উদ্ধারকৃত দুই কিশোরীকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা থেকে নিখোঁজ দুই কিশোরী কক্সবাজার হোটেল থেকে উদ্ধার

১

আজ জাতীয় কন্যা শিশু দিবস  

২

মুন্সিগঞ্জে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা গ্রেফতার

৩

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

৪

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’, আবেদন শুরু ১ অক্টোবর

৫

এবার দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা মনিটরিং : স্বরাষ্ট্রমন্ত্রী

৬