ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৩ এএম

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও পেসার লুসি হ্যামিল্টনকে বাদ রেখেই বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের এই দল তৈরি করা হয়েছে। ব্রিসবেনে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে অজিদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার তালিয়া ম্যাকগ্রা।

ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে আগামী ৯ থেকে ১৪ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। এই সিরিজ শেষেই সিডনিতে ১৮ থেকে ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে অজি নারী দল। কিউইদের বিপক্ষে সেই টি-টোয়েন্টি সিরিজে মলিনেক্স ও হ্যামিল্টন দুজনেই চোট কাটিয়ে ফিট হয়ে উঠবেন বলে আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

পিঠের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তারকা বোলার ডারসি ব্রাউন। অন্যদিকে সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটার গ্রেস হ্যারিস।

অনুশীলনের সময় বাঁ-হাতি বোলার হ্যামিল্টন ঊরুর পেশিতে চোট পান। তবে দল নির্বাচনের দায়িত্বে থাকা শন ফ্লেগলার জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। ছয় দিনের মধ্যে বাংলাদেশে বিপক্ষে পরপর তিনটি ম্যাচ খেলার জন্য বর্তমানে অস্ট্রেলিয়ানদের হাতে ১২ জন সদস্যের প্রাথমিক দল রয়েছে।

আরও পড়ুন

নির্বাচক ফ্লেগলার জানান, উইমেনস ন্যাশনাল ক্রিকেট লিগের (ডব্লিউএনসিএল) পরবর্তী রাউন্ড শেষ হওয়ার পর তারা স্কোয়াডে আরও একজন ক্রিকেটার যুক্ত করবেন। অন্যদিকে ডারসি ব্রাউনকে কিছুদিন বিশ্রামে থাকতে হলেও অক্টোবরের শেষে শুরু হতে যাওয়া ওমেনস বিগ ব্যাশ লিগে তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।


বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াড :

নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধুমাত্র টি২০), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, সোফি মলিনেক্স (অধিনায়ক), বেথ মুনি, এলিসে পেরি, মেগা শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

১

ইতিহাস গড়ে মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী এল মানসুরি

২

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ৪০১

৩

তিন দফা কমার পর বাড়ল সোনার দাম

৪

জাতিসংঘ সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

৫

‘একতরফা’ সংবিধান সংশোধনে অংশ নেবে না এনসিপি: আখতার

৬