আবারও চোট পেলেন নাহিদ রানা, মাঠে ফেরা নিয়ে নতুন শঙ্কা
স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নাহিদ রানা। পুনর্বাসন প্রক্রিয়া শেষে বোলিং অনুশীলনও শুরু করেছিলেন বাংলাদেশের এই পেসার। তবে মাঠে ফেরার আগেই আবারও কোমরে ব্যথা অনুভব করেছেন তিনি। এতে তার ফেরার প্রস্তুতি নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
দুই মাসেরও বেশি সময় ধরে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নাহিদ। এই সময়ে বাংলাদেশের হয়ে বেশ কয়েকটি সিরিজেও খেলতে পারেননি গতির জন্য পরিচিত এই পেসার।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। তবে দিন দুয়েক আগে বোলিং অনুশীলনের সময় কোমরে ব্যথা অনুভব করেন নাহিদ। আপাতত বিশ্রামে রাখা হয়েছে তাকে।
আরও পড়ুনবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, চোটটি এখনই গুরুতর বলে মনে হচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষার পরই তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
নাহিদের এই নতুন সমস্যা এমন সময়ে দেখা দিল, যখন তার মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। সামনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাকে কোন সংস্করণে খেলানো হবে, সেটি নিয়েও ভাবছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা।
মন্তব্য করুন

_medium_1790662944.jpg)
_medium_1790661104.jpg)

_medium_1790593574.jpg)
_medium_1790589692.jpg)
_medium_1790585411.jpg)
_medium_1790679411.jpg)
_medium_1790679009.jpg)
_medium_1790662068.jpg)