ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৪৯ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মফস্বল ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। 

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার কামরুল হাসান এ ঘোষণা দেন।

মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থী ৬ জন হলেন বিএনপি মনোনীত ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

আরও পড়ুন

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে জয়ী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নিয়ম অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। আগামী ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর এবং ২৯ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

১

দেশে লপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান

২

হার্ট ভালো রাখতে যেসব খাবারে নিয়ন্ত্রণ আনা জরুরি

৩

বাংলাদেশের বিরল ও জটিল রোগের ওষুধে শুল্কছাড় দিল যুক্তরাষ্ট্র

৪

আজ বিশ্ব হার্ট দিবস  

৫

মিয়ানমারে বাজারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

৬