রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন: নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ইয়ারোস্লাভল অঞ্চলের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ আগুনে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) এই দুর্ঘটনা ঘটে বলে জরুরি পরিষেবা সংস্থার সূত্র দিয়ে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।
রয়টার্স জানিয়েছে, পেরেস্লাভল-জালেস্কি শহরের কাছে কুব্রিনস্ক গ্রামের দুটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পোড়া একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইয়ারোস্লাভল অঞ্চলের গভর্নর মিখাইল এভরায়েভ টেলিগ্রামে জানান, এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেছে এবং দুর্ঘটনাস্থলে দিনরাত উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সেখানে প্রায় ২০০ জন জরুরি কর্মী মোতায়েন রয়েছে।
আরও পড়ুনফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। তবে শিল্প নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে রুশ কর্তৃপক্ষ ইতিমধ্যেই একটি ফৌজদারি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক


_medium_1790590662.jpg)
_medium_1790586551.jpg)
_medium_1790585823.jpg)
_medium_1790583235.jpg)

_medium_1790660082.jpg)
_medium_1790659585.jpg)