হরমুজে ইরানের হামলায় ৮ মার্কিন মেরিন সেনা আহত
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরানের একটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে আটজন মার্কিন মেরিন সেনা আহত হয়েছে। তিন মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর ওই হামলার ঘটনা ঘটে। ইরানি ক্ষেপণাস্ত্রটি মেরিন সেনাদের বহনকারী একটি জাহাজে আঘাত হানে। তবে আহতদের কারও অবস্থা গুরুতর নয় বলে কর্মকর্তারা জানিয়েছে। তাদের মধ্যে কয়েকজন ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগেছে। এছাড়া মাথাব্যথাসহ কিছু ক্ষেত্রে মস্তিষ্কে আঘাতের মতো উপসর্গ দেখা দেয়।
আহত আটজনের মধ্যে সাতজন সাধারণ মেরিন সদস্য এবং একজন কর্মকর্তা ছিল। হামলার পর অল্প সময়ের মধ্যেই তারা আবার কাজে ফিরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছে। হামলার সময় সেনারা একটি ব্যাটালিয়ন ল্যান্ডিং টিমের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল।
আরও পড়ুনতবে যে জাহাজটিতে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে, সেটি মার্কিন নৌবাহিনীর কোনো যুদ্ধজাহাজ ছিল না। কর্মকর্তারা জাহাজটির ধরন বা পরিচয় প্রকাশ করেননি; শুধু এটিকে একটি সামুদ্রিক জাহাজ হিসেবে উল্লেখ করেছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1790586551.jpg)
_medium_1790585823.jpg)
_medium_1790583235.jpg)
_medium_1790581671.jpg)
_medium_1790579072.jpg)
_medium_1790578145.jpg)
_medium_1790590662.jpg)
_medium_1790585173.jpg)
_medium_1790585411.jpg)