দিনাজপুরের চিরিরবন্দরে চুরি মামলায় গ্রেফতার ৩, স্বর্ণের টুকরো উদ্ধার
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় স্বর্ণের খন্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের জোছনা বেগমের বাড়িতে অলঙ্কার চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনি বাদি হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ উপজেলার কারেন্টহাট বাজারে চন্দন চন্দ্র রায়ের মালিকানাধীন কৃষ্ণ জুয়েলার্স নামে দোকানে অভিযান চালায়। এসময় চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের একটি খন্ডিত অংশ উদ্ধারসহ এর সাথে জড়িত থাকার কারণে দোকান মালিক চন্দন রায়কে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর দু’জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার আউলিয়াপুকুর ইউনয়নের উত্তর ভোলানাথপুর পশ্চিমপাড়ার মো. সোহেল রানা(২৫), একই এলাকার মো. আলমগীর বাদশাহ (২৪) এবং দোকান মালিক চন্দন রায়।
আরও পড়ুনথানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান, আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন







