শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে : মহিত তালুকদার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। বর্তমান বিএনপি সরকার সে লক্ষ্যে কাজ করছে। তিনি আরও বলেন, ভালো শিক্ষক নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে।
তিনি গতকাল রোববার বিকেলে উপজেলার আলতাফনগর খিহালী মোহাম্মাদ আলী উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির অভিষেক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
বিদ্যালয়ের মানেজিং কমিটির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুস সালামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হেলাল, বিএনপি নেতা আব্দুর রহমান, আব্দুল মতিন, জালাল উদ্দিন প্রমুখ।
আরও পড়ুনপরে প্রধান অতিথি স্থানীয় টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ পরিদর্শনসহ শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
মন্তব্য করুন







