ভিডিও সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৮ পিএম

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে আরো নতুন দু’টি বিষয়

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে আরো নতুন দু’টি বিষয়

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ও কম্পিউটার সায়েন্স নামে আরো দু’টি নতুন বিষয় যুক্ত হচ্ছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই দু’টি নতুন বিষয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছনাত আলী।

২০২৩ সালে প্রতিষ্ঠার পর নওগাঁ বিশ্ববিদ্যালয় হিসাব বিভাগ ও আইনবিভাগ নামের দু’টি বিষয়ে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু করে। ইতোমধ্যেই নতুন দু’টি বিষয়ে পাঠদানের জন্য নতুন একাডেমিক ভবন প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন করে দুটি গুরুত্বপূর্ণ বিষয় চালু হওয়ায় সরকারের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে নওগাঁবাসী।

আরও পড়ুন

এছাড়া বর্তমান উপাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নওগাঁ বিশ্ববিদ্যালয় তার যাবতীয় কার্যক্রমে দ্রুত গতিতে সুনামের সাথে এগিয়ে চলেছে। উত্তরের খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত বরেন্দ্র এলাকার নওগাঁ বিশ্ববিদ্যালয় এক সময় নতুন করে নওগাঁকে দেশসহ বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন বগুড়ার সন্তান উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছনাত আলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে আরো নতুন দু’টি বিষয়

১

বগুড়া বার সমিতির সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে তিন আইনজীবীকে শোকজ

২

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

৩

আরএফএল গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ১০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি , লাগবে না অভিজ্ঞতা

৪

বগুড়ার কাহালুতে রিকশাচালক আলমগীর আকন্দের হত্যাকারী শনাক্ত 

৫

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, কর্মস্থল নারায়ণগঞ্জ

৬