ভিডিও সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০৬ পিএম

থানায় জিডি করতে যাওয়া ব্যক্তির ব্যাগে মিললো চোলাই মদ

থানায় জিডি করতে যাওয়া ব্যক্তির ব্যাগে মিললো চোলাই মদ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : থানায় একটি হারানো জিডি করতে গিয়ে রুবেল রানা (৩০) নামের এক যুবক পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কাজিপুর থানায় এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত রুবেল রানা কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানুডাঙ্গা গ্রামের আবু বক্করের ছেলে। কাজিপুর থানা সূত্রে জানা যায়, আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রুবেল রানা একটি হারানো জিডি করার উদ্দেশ্যে কাজিপুর থানায় আসেন। থানায় অবস্থানকালে তার কথাবার্তা ও আচরণে ডিউটি অফিসারের সন্দেহ হয়।

আরও পড়ুন

একপর্যায়ে পুলিশ তার সাথে থাকা ব্যাগটি তল্লাশি করলে ভেতর থেকে ৪ বোতল চোলাই মদ (দেশী মদ) পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়ার ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদণ্ড এবং ৩শ’ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানায় জিডি করতে যাওয়া ব্যক্তির ব্যাগে মিললো চোলাই মদ

১

বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

২

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

৩

বগুড়ার গাবতলীতে মুদি দোকানের টিনের চাল কেটে মালামাল চুরি

৪

বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের নবনির্মিত ফুট ওভার ব্রিজের উদ্বোধন

৫

পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির অধিক ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

৬