ভিডিও সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪৩ পিএম

বগুড়ায় শিশু একাডেমির পরিচালনা কমিটিতে স্থান পেলেন কালাম আজাদ

বগুড়ায় শিশু একাডেমির পরিচালনা কমিটিতে স্থান পেলেন কালাম আজাদ

বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সদস্য নির্বাচিত করা হয়েছে বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে। বাংলাদেশ শিশু একাডেমির বগুড়া জেলা কার্যালয়ের ২৮ সেপ্টেম্বরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা এবং বাংলাদেশ শিশু একাডেমির বোর্ড অব ম্যানেজমেন্ট সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জেলা শাখার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে।

সহসভাপতি করা হয়েছে পুলিশ সুপার জেদান আল মুসা এবং অতিরিক্ত জেলা প্রশাসককে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন-জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর, উপপরিচালক মহিলাবিষয়ক অধিদপ্তর, জেলা ক্রীড়া কর্মকর্তা, বগুড়া জিলা স্কুল এবং বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আরও পড়ুন

এছাড়া মনোনীত সদস্য হিসেবে রয়েছেন-নাজমা আক্তার, আবুল কালাম আজাদ ও এড. পলাশ খন্দকার। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিশু একাডেমির পরিচালনা কমিটিতে স্থান পেলেন কালাম আজাদ

১

সৌদি প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ সতর্কতা জারি

২

সিরাজগঞ্জের তাড়াশে দেড় কিলোমিটার আঞ্চলিক রাস্তা সংস্কার না হওয়ায় দুর্ভোগ

৩

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, দাবি অপারেটরদের

৪

বগুড়ার ধুনটে আগুনে নরসুন্দরের বসতবাড়ি পুড়ে ছাই

৫

আবুল খায়ের গ্রুপে অফিসার নিয়োগ, থাকছে না বয়সসীমা

৬