ভিডিও সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:২৩ পিএম

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : সারাদেশে আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বিকেলে এ কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ গেটে এলাকায় গিয়ে শেষ হয়।

পরে উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকের সঞ্চালনায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ প্রমুখ।

আরও পড়ুন

এসময় উপজেলা ও পৌর ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১

শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ

২

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৩

বগুড়ার শেরপুরে শিশু ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ 

৪

বগুড়ায় ৪র্থ দিনেও জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীদের হট্টগোল

৫

বগুড়ায় ফেন্সিডিলকারবারির পাঁচ বছরের জেল

৬