বগুড়ার আদমদীঘিতে এনজিও ম্যানেজারের ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডো’র শাখা ব্যবস্থাপক সম্রাট হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্রের আঘাতে আহত করে তার ব্যাগে থাকা কিস্তি আদায়ের প্রায় ৫ লাখ টাকা ছিনতাইয় করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বানিয়াগাড়ী নামকস্থানে এ ঘটনা ঘটে। আহত শাখা ব্যবস্থাপক সম্রাট হোসেনকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বেডো’র আদমদীঘি এলাকার ব্যবস্থাপক আনিসুর রহমান বলেন, আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বেডো’র দুপচাঁচিয়ার শাখা ব্যবস্থাপক সম্রাট হোসেন ও মাঠকর্মী শিবলু মিয়া আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সংস্থার সদস্য ও ঋণগ্রহীতার কাছ থেকে কিস্তির টাকা আদায় শেষে একটি ব্যাগে প্রায় ৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে দুপচাঁচিয়া শাখায় ফিরছিলেন।
আরও পড়ুনএসময় আদমদীঘি উপজেলার বানিয়াগাড়ী দক্ষিণপাড়া নামক স্থানে শাখা ব্যবস্থাপক সম্রাট হোসেন ও মাঠকর্মী শিবলু মিয়া পৌঁছলে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্রের আঘাতে আহত করে প্রায় ৫ লাখ টাকা ছিনতাইয় করে নিয়ে যায় দুর্বৃত্তরা বলে দাবি করেন শাখা ব্যবস্থাপক সম্রাট হোসেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় রাতে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
মন্তব্য করুন







