ভিডিও সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৭ পিএম

নয় বছর পর জাপানের প্রেক্ষাগৃহে আমির খান

আমির খান

নয় বছর পর আবারও জাপানের বড় পর্দায় ফিরছেন আমির খান। ২০২৫ সালে মুক্তি পাওয়া তাঁর সিনেমা ‘সিতারে জমিন পার’ আগামী ২০২৭ সালের বসন্তে জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর দেশটির দর্শকরা আবারও বড় পর্দায় দেখার সুযোগ পাবেন বলিউডের এই তারকাকে।

জাপানি পরিবেশক প্রতিষ্ঠান গিক পিকচার্স গত ২৫ সেপ্টেম্বর সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছে। জাপানে ছবিটি ‘সিতারে! দ্য মিরাকল টিম অব স্টারডাস্ট’ নামে মুক্তি পাবে। টোকিওর হিউম্যান ট্রাস্ট সিনেমা ইউরাকুচো, ইয়েবিসু গার্ডেন সিনেমাসসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।

 

জাপানে আমিরের জনপ্রিয়তা অবশ্য নতুন নয়। ২০১৮ সালে তাঁর অভিনীত ‘দঙ্গল’ দেশটির প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এরপর তাঁর অভিনীত আর কোনো সিনেমা জাপানের বড় পর্দায় মুক্তি পায়নি। তবে ২০১৯ সালে আমিরের প্রযোজিত ‘সিক্রেট সুপারস্টার’ জাপানে মুক্তি পেয়েছিল।

‘সিতারে জমিন পার’ নামটি আমিরের আলোচিত সিনেমা ‘তারে জমিন পার’-এর কথা মনে করিয়ে দিলেও দুই সিনেমার গল্পের মধ্যে সরাসরি কোনো যোগ নেই। স্প্যানিশ সিনেমা ‘চ্যাম্পিয়নস’-এর ভারতীয় সংস্করণ হিসেবে নির্মিত হয়েছে ‘সিতারে জমিন পার’।

সিনেমাটিতে আমিরকে দেখা গেছে গুলশান চরিত্রে। সাবেক বাস্কেটবল খেলোয়াড় গুলশানকে কমিউনিটি সার্ভিসের অংশ হিসেবে প্রতিবন্ধী একদল খেলোয়াড়কে প্রশিক্ষণ দিতে হয়। শুরুতে অনিচ্ছুক থাকলেও ধীরে ধীরে সেই দলই হয়ে ওঠে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

আরও পড়ুন

দীর্ঘ নয় বছর পর জাপানে আমির খানের নতুন সিনেমা মুক্তির খবরে দেশটির দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হয়েছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয় বছর পর জাপানের প্রেক্ষাগৃহে আমির খান

১

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

২

চাকরির সুযোগ দিচ্ছে আকিজ ফুড, আবেদন অনলাইনে

৩

এমপি নজরুলের জামিন নামঞ্জুর, রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

৪

১৯ প্রভাষক নিয়োগ দেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৫

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় : নাহিদ ইসলাম

৬