ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:২৩ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে রুগ্ন পশুর মাংস বিক্রির অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ীতে রুগ্ন পশুর মাংস বিক্রির অভিযোগ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই যত্রতত্র অস্বাস্থ্যকর পরিবেশে রুগ্ন, জীর্ণ-শীর্ণ পশু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য সচেতন মহল।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ম-নীতির তোয়াক্কা না করে পশু জবাই ও মাংস বিক্রি চলছে। পৌর শহরের কালীবাড়ী বাজার, রংপুর বাসস্ট্যান্ড, হারুন মার্কেট মোড়, সাথী সিনেমা চত্বর, এসএম মার্কেট ও দক্ষিণ বন্দরসহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

এছাড়া কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী, হোসেনপুরের মেরীরহাট, বরিশালের কোমরপুর ও খাসার বাজার, মহদীপুরের ঢোলভাঙ্গা, ঠুঠিয়াপাকুর ও আমলাগাছী, মনোহরপুরের গোডাউন বাজার, কাজীর বাজার ও আমতলী বাজার এবং হরিনাথপুরের হরিনাবাড়ী ও তালুকজামিরাসহ বিভিন্ন এলাকায় মাংস বিক্রি হচ্ছে।

এদিকে গাইবান্ধা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে ৩৭ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৯ জন নারী, ১৪ জন পুরুষ ও ৪ জন শিশু। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, আক্রান্তদের কেউ মাংস খেয়েছেন, আবার কেউ আক্রান্ত পশুর সংস্পর্শে এসেছেন।

আরও পড়ুন

জেলা প্রশাসন ও সিভিল সার্জনের পক্ষ থেকে অ্যানথ্রাক্সসহ পশুবাহিত রোগ প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় পশু জবাইয়ের স্থান নির্ধারণ, পশুর স্বাস্থ্য পরীক্ষা ও সনদ নিশ্চিত করা এবং অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

একইসাথে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে রুগ্ন পশুর মাংস বিক্রির অভিযোগ

১

দেশের চিকিৎসা ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির নতুন মাত্রা যোগ করলো স্কয়ার হসপিটাল - রোবোটিক সার্জারির মাধ্যমে শুরু হলো বিশ্বমানের নিরাপদ ও আধুনিক অস্ত্রোপচারের নতুন অধ্যায়  

২

ইলেকট্রিক ভেহিক্যাল অর্থায়নে মিডল্যান্ড ব্যাংক ও আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

৩

জয়পুরহাটের ক্ষেতলালে ব্রিজ ধসে যানবাহন চলাচল বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী

৪

বগুড়ার সারিয়াকান্দিতে মাদকসেবীর কারা ও অর্থদন্ড

৫

১০০ জনকে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াই বেতন ৪০ হাজার

৬