ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:২১ পিএম

দেশের চিকিৎসা ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির নতুন মাত্রা যোগ করলো স্কয়ার হসপিটাল - রোবোটিক সার্জারির মাধ্যমে শুরু হলো বিশ্বমানের নিরাপদ ও আধুনিক অস্ত্রোপচারের নতুন অধ্যায়  

প্রতিষ্ঠালগ্ন থেকেই স্কয়ার হসপিটাল দেশের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। এরই ধারাবাহিকতায়, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে স্কয়ার হসপিটাল অত্যাধুনিক রোবটিক সার্জারি সেবা প্রদান শুরু করেছে। এই উন্নত ও যুগোপযোগী চিকিৎসার সুবাদে দেশের রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর বিদেশ যাওয়ার প্রয়োজন হবে না। রোবোটিক সার্জারির মাধ্যমে অত্যন্ত সাশ্রয়ী ব্যয়ে নিখুঁত ও ঝুঁকিমুক্ত অস্ত্রোপচার সম্ভব। এটি রোগীর রক্তপাত ও জটিলতা যেমন কমায়, তেমনি হাসপাতালে অবস্থানের সময়কাল সংক্ষিপ্ত করে দ্রুত কর্মক্ষেত্রে ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করে।

স্কয়ার হসপিটাল বিশ্বাস করে, এই অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন বাংলাদেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং রোগীদের জন্য আরও নিরাপদ ও আরামদায়ক চিকিৎসার অভিজ্ঞতা নিশ্চিত করবে।

বাংলাদেশে একমাত্র স্কয়ার হসপিটালের রোবটে দুটি কনসোল রয়েছে যার মাধ্যমে নতুন রোবোটিক সার্জন প্রশিক্ষণ নিতে পারবে । স্কয়ার হসপিটাল রোবটের বাণিজ্যিক ব্যবহারের বাইরে দেশের কর্মরত চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য এই উদ্যোগ গ্রহন করেছে ।শুধু তাই নয় এই রোবটে রয়েছে রিমোট সার্জারি সুবিধা- দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের রোগীর অপারেশন এখন সহজেই সম্ভব।

আরও পড়ুন

রোগ নির্ণয় এর জন্য আমাদের রয়েছে মোনালিসা নামক আরও একটি বিশেষ রোবট যার মাধ্যমে অত্যন্ত নিখুঁত ভাবে প্রস্টেট এর ক্যান্সার সনাক্ত করা যায় । আমরা ইতেমধ্যে এই পদ্ধতিতে অনেক রোগীর ক্যান্সার সনাক্ত করে সঠিক চিকিৎসা প্রদান করেছি ।

স্কয়ার হসপিটাল সম্পূর্ণ সফলতার সাথে  বিশ্বমানের রোবটিক সার্জারি প্রযুক্তির মাধ্যমে জটিল অপারেশন সম্পন্ন করে চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দিগন্তের উন্মোচন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চিকিৎসা ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির নতুন মাত্রা যোগ করলো স্কয়ার হসপিটাল - রোবোটিক সার্জারির মাধ্যমে শুরু হলো বিশ্বমানের নিরাপদ ও আধুনিক অস্ত্রোপচারের নতুন অধ্যায়  

১

ইলেকট্রিক ভেহিক্যাল অর্থায়নে মিডল্যান্ড ব্যাংক ও আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২

জয়পুরহাটের ক্ষেতলালে ব্রিজ ধসে যানবাহন চলাচল বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী

৩

বগুড়ার সারিয়াকান্দিতে মাদকসেবীর কারা ও অর্থদন্ড

৪

১০০ জনকে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াই বেতন ৪০ হাজার

৫

মাদারীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

৬