ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৪৪ পিএম

ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধপরিকর: সিইসি

সংগৃহীত,ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধপরিকর: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভালো নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিইসি বলেন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন রাখা হবে।


সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠিক একইভাবে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কাজ করবে। নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। নির্বাচনি মাঠের পরিবেশ ভালো আছে।

নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন, আমরা নিশ্চয়তা দিচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে, এই উপনির্বাচনের ক্ষেত্রেও ইনশাআল্লাহ প্রশংসা হবে। এই উদ্দেশ্যে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সব ধরনের ব্যবস্থা নেব।


কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণের কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রিয়েল টাইম মনিটরিংয়ের জন্য নির্বাচনের সময় মাঠের সার্বিক ও চলমান অবস্থা আমরা এখান থেকে কেন্দ্রীয়ভাবে মনিটর করব। যাতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারি।

এদিকে, উপনির্বাচন সামনে রেখে আজ দুপুরে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রোববার। আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর। বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ আপিল করতে চাইলে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন সময় পাবেন। আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর। ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এই উপনির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম আজ ২৭ সেপ্টেম্বর থেকে আগামী ৮ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত রেখেছে ইসি। ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। 

এর আগে গত ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়।

ঠাকুরগাঁও-১ আসন থেকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধপরিকর: সিইসি

১

জুলাই আ’হ’তদের ন্যায্য অধিকার আদায়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

২

বাংলাদেশ থেকে ৯৯তম অস্কারে যাচ্ছে সুমনের ‘রইদ’

৩

হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

৪

প্রাক্তনকে পুরোপুরি ভুলতে সময় লাগে ৮ বছর, বলছে গবেষণা

৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল 

৬