ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩৪ পিএম

শাহবাগে অবস্থান কর্মসূচিতে প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা

শাহবাগে অবস্থান কর্মসূচিতে প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা, ছবি: সংগৃহীত।

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগবঞ্চিত সহকারী শিক্ষক প্রার্থীরা।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন তারা। এর আগে সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে রবিবার সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। আন্দোলনের জন্য ‘সারা বাংলাদেশের নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকবৃন্দ’ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন তারা।

আরও পড়ুন

প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ হাজার ৩৮৪ জন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনে অন্তত ২ হাজার প্রার্থীর নিয়োগপত্র ইস্যু  হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে অবস্থান কর্মসূচিতে প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা

১

প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে, প্রশ্ন নাহিদের

২

গাজার পর পশ্চিম তীর দখলে যুদ্ধের ডাক ইসরায়েলি মন্ত্রীর

৩

ঢাকার দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত!

৪

বগুড়ার কাহালুতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

৫

 ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে : সিইসি

৬