দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশের একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন।
রোববার পুলিশ এ তথ্য জানিয়েছে। এরআগে, শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুনজোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েডেলা টাউনশিপে এ হামলা হয়। জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ঘটনাস্থলেই ১৭ জনকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, হামলার কারণ এখনো জানা যায়নি। হামলার ঘটনায় আটজন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। তাদের কাছে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল বলে জানা গেছে। খবর : আল-জাজিরা।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক

_medium_1790428377.jpg)
_medium_1790427133.jpg)
_medium_1790407360.jpg)
_medium_1790407011.jpg)
_medium_1790406561.jpg)
_medium_1790490925.jpg)
_medium_1790490487.jpg)