ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫৪ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। এ সময় সাড়ে ৭ ভরি স্বর্ণ এবং ২-৩ শত ভরি রুপা লুট হয়।
 
গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারস্থ দেবাশীষ ঢালীর দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে।
 
এ সংক্রান্ত একটি সিসি ক্যামেরার ফুটেজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
 
এ বিষয়ে স্বর্ণের দোকানের মালিক দেবাশীষ ঢালী জানান, শুক্রবার দুপুরে সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল হঠাৎ আমার দোকানে প্রবেশ করে। পরে ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে ভয় দেখিয়ে আমাকে বেদম মারধর করে দোকানে থাকা কাস্টমারের নিকট থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্ধুকে ড্রয়ারে রক্ষিত আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং স্বর্ণালঙ্কার এবং ২/৩ শত ভরি রুপা লুট করে নিয়ে যায়।
 
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করে নি। তবে আমরা সিসি ফুটেজ দেখে অভিযান চালিয়ে একজনকে আটক করেছি। আটককৃত ব্যক্তি ডাকাতির বিষয় স্বীকার করেছেন। বাকি আসামিদের আটকের কাজ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদলের লংমার্চের কৌশল বুঝে গেছে মানুষ : স্বরাষ্ট্রমন্ত্রী

১

নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

৩

পুজোর কটা দিনের প্রেমগুলো দারুণ লাগত: কৌশানি

৪

গাইবান্ধায় গুলি ও ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

৫

যশোরে রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

৬