ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন৷ সম্পর্কে তারা চাচাতো ভাই।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই আব্দুল বাতেন।

নিহতরা হলেন জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁ'র ছেলে নামিম খাঁ (১৯) এবং কিসমত খাঁ'র ছেলে নিরব খাঁ (১৮)।

স্বজনদের বরাত দিয়ে এসআই আব্দুল বাতেন বলেন, ভোরে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

আরও পড়ুন

এতে নামিম ও নিরব মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।

এসআই আব্দুল বাতেন আরও বলেন, কোন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে- তা সনাক্ত করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে ১৭ জনকে উদ্ধার

২

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

৩

ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

৪

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

৫

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

৬