ভিডিও শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বালুবাহী ট্রাক্টরের ইঞ্জিন উল্টে চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে বালুবাহী ট্রাক্টরের ইঞ্জিন উল্টে চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি বালুবোঝাই ট্রাক্টর-ট্রলির ইঞ্জিন উল্টে চালক বাবুল আখতার(৪৫) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার নরেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দেবীনগর ইউনিয়নের হড়মা এলাকায় পদ্মা নদী তীরের বালু পয়েন্ট থেকে বালুবোঝাই করে ট্রাক্টরটি উঁচু সড়কে উঠছিল। এসময় ট্রাক্টরের সামনের ইঞ্জিনের অংশ চাকাসহ উল্টে চালক বাবুলের মাথায় আঘাত করে। আহত বাবুলকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বালুবাহী ট্রাক্টরের ইঞ্জিন উল্টে চালক নিহত

১

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার আহ্বান জানাল বাংলাদেশ

২

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেও আবেদন

৩

দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বগুড়ায় জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বি/ক্ষো/ভ মিছিল

৪

মালয়েশিয়ার সঙ্গে হেরে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

৫

এসিআই মটরসে এক্সিকিউটিভ পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

৬