ভিডিও শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৭ পিএম

শিবচরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

শিবচরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্র সংলগ্ন মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকল হয়ে পড়ায় এক্সপ্রেসওয়ের এক পাশে পার্কিং করে রাখা হয়েছিল 'পালকি পরিবহন'-এর একটি বাস। ড্রাইভার ও হেলপার গাড়ির চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় বরগুনা থেকে ছেড়ে আসা 'হানিফ পরিবহন'-এর একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পালকি পরিবহনকে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি বাসই মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

আরও পড়ুন

 

​দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাঁচ্চরের রয়েল হসপিটালে ভর্তির ব্যবস্থা করেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

​ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবু জাফর জানান, বিকেল ৩টা ৫০ মিনিটে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের টিম উদ্ধার অভিযানে নামে। ক্ষতিগ্রস্ত বাস দুটি সরিয়ে সড়ক চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধার অভিযান ও প্রাথমিক তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতা গ্রেফতার

১

শিবচরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

২

জয়পুরহাটের আক্কেলপুরে ক্যানেল থেকে নারীর মরদেহ উদ্ধার

৩

নাটোরের সিংড়ায় ঈদগাহের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০ জন

৪

রংপুর রেঞ্জে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭১

৫

বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ী বাইপাস মোড়ে বাসচাপায় পথচারী নিহত

৬