বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ী বাইপাস মোড়ে বাসচাপায় পথচারী নিহত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী বাইপাস মোড়ে বাসচাপায় রিপন চন্দ্র (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাসিন্দা। তিনি বেতগাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, রাতে বেতগাড়ী বাইপাস মোড়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত নামা দ্রুতগতির বাস রিপনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুনদুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে শেরপুর হাইওয়ে পুলিশকেও জানানো হয়েছে।
মন্তব্য করুন




_medium_1790334634.jpg)
_medium_1790334279.jpg)
_medium_1790332833.jpg)
