ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:২৫ পিএম

ময়মনসিংহে এমপির মোবাইল হ্যাক, টাকা দাবি প্রতারক চক্রের

ময়মনসিংহে এমপির মোবাইল হ্যাক, টাকা দাবি প্রতারক চক্রের

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলুর মোবাইল নম্বর হ্যাক করে বিভিন্ন ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে টাকা দাবি করেছে এক প্রতারক চক্র।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয় গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিসহ এমপির পরিচিত বিভিন্ন ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে টাকা দাবি করে হ্যাকাররা।

বিষয়টি জানতে পেরে এমপি তার অফিশিয়াল ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট করেছেন এবং থানায় জিডি করবেন বলে জানিয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে হ্যাকাররা ময়মনসিংহ-৫ আসনের এমপির অফিশিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে বিভিন্ন লোকের কাছে এমপি পরিচয়ে টাকা দাবি করে। তবে যাদের কাছে বার্তা পাঠিয়ে টাকা চাওয়া হয়েছে, তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। ফাঁদে না পড়ে টাকা চাওয়ার বিষয়টি বৃহস্পতিবার দুপুরে তারা এমপিকে জানান। কয়েকজন পরিচিত ব্যক্তি বিষয়টি জানানোর পর তিনি নম্বর হ্যাক হওয়ার কথা জানতে পারেন। এরপর তাৎক্ষণিকভাবে তিনি তার অফিশিয়াল ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করেন।

আরও পড়ুন

এ প্রসঙ্গে জানতে চাইলে সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু বলেন, বৃহস্পতিবার দুপুরে পরিচিত কয়েকজন টাকা চাওয়ার বিষয়টি আমাকে জানানোর পর আমি হ্যাকের ঘটনাটি জানতে পারি। ইতোমধ্যে সবাইকে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া হয়েছে। হ্যাকারদের কাছ থেকে নম্বরটি উদ্ধার করার চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে এমপির মোবাইল হ্যাক, টাকা দাবি প্রতারক চক্রের

কপোতাক্ষে ভ্যানচালকের মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, আটক ২

৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নেবে ৫ হাজার চিকিৎসক

গোপালগঞ্জে অনার্স পড়ুয়া কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুরে বিষপানে গৃহবধূর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু