গোপালগঞ্জে অনার্স পড়ুয়া কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
গোপালগঞ্জ জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জোবায়ের ভূঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। সে হাজী লালমিয়া সিটি কলেজের হিসাব বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুনওসি আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে পুখুরিয়া এলাকা থেকে টিউশনি করে বাড়ি ফিরছিল জোবায়ের ভূঁইয়া। পথিমধ্যে একদল লোক তার ওপর হামলা চালিয়ে লাঠিসোটা দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থা দুপুরে জোবায়েরের মৃত্যু হয়। তবে তার ওপর হামলার প্রকৃত কারণ জানাতে পারেননি তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1790250579.jpg)
_medium_1790249937.jpg)




