ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪১ পিএম

 এশিয়ান গেমস

শ্রীলঙ্কাকে হারিয়ে হকিতে প্রথম জয় বাংলাদেশের

শ্রীলঙ্কাকে হারিয়ে হকিতে প্রথম জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমস পুরুষ হকিতে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। একপেশে এক ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে জিমি, আমিরুলরা। 

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ দল। প্রথম কোয়ার্টারেই আমিরুলের গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারে আরো এক গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রোমান সরকারের দল। দলের ২টি করে গোল করেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। এছাড়া একটি গোল করেন মাহবুব হোসেন।

পুরো ম্যাচে বাংলাদেশ দল মোট ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চরম ব্যস্ত রাখে। অন্যদিকে শ্রীলঙ্কার কুশল একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে, বাংলাদেশের জয় রুখতে পারেনি।

আরও পড়ুন

বাংলাদেশের পরের ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে শনিবার। গ্রুপের শেষ ম্যাচ ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কাকে হারিয়ে হকিতে প্রথম জয় বাংলাদেশের

ইসরায়েল হত্যা করে, আর নিষেধাজ্ঞা দেওয়া হয় ইরানের ওপর : পেজেশকিয়ান

গঙ্গা পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ : পানিসম্পদমন্ত্রী

হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

বগুড়ার শাজাহানপুরে উল্টো পথে মাইক্রোবাস, প্রবাসীসহ নিহত ২

রাজধানীতে বিদেশি শিল্পীদের একাধিক কনসার্ট স্থগিত!