ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:২৩ পিএম

পাকিস্তানের বোলিং কোচের পদত্যাগ

পাকিস্তানের বোলিং কোচের পদত্যাগ

পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি নফকি। এর মধ্য দিয়ে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে তার কোচিং অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। তবে এশিয়ান গেমসে পাকিস্তান পুরুষ দলের সঙ্গে থাকবেন তিনি। সেটিই হবে দলটির সঙ্গে তার শেষ অ্যাসাইনমেন্ট।

বোলিং কোচের পাশাপাশি পাকিস্তান দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন নফকি। তার পদত্যাগের পর বোলিং কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, বোলিং কোচ পদে আবেদন করতে হলে প্রার্থীর লেভেল-৩ কোচিং যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।

এর আগে পাকিস্তানের টেস্ট দলের বোলিং কোচ উমর গুলকেও লর্ডস টেস্ট শেষ হওয়ার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে বোলিং কোচিং বিভাগে ফের পরিবর্তনের পথে হাঁটছে পাকিস্তান।

আরও পড়ুন

এদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার আগেই নফকির সামনে খুলে গেছে নতুন দরজা। তাকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। পাকিস্তান অধ্যায়ের পর ডাচ দলের দায়িত্ব নেওয়ার মাধ্যমে কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

এশিয়ান গেমসে পাকিস্তানের শেষ দায়িত্ব শেষ করার পরই নেদারল্যান্ডসের কোচ হিসেবে নতুন ভূমিকায় দেখা যাবে নফকিকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বোলিং কোচের পদত্যাগ

‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’-এর বিজয়ীদের পুরস্কৃত করল মিডল্যান্ড ব্যাংক

বগুড়ার শিবগঞ্জে ৯টি বালুর পয়েন্ট গুড়িয়ে দিল পুলিশ

ফরিদপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টায় যুবককে ১০ বছরের কারাদণ্ড

জেন্টল পার্কের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ বছর বয়সেও আবেদন

বাংলাদেশের মানুষকে রাস্তায় নেমে আসতে হবে : আব্দুল্লাহ আল জাবের