ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২০ পিএম

রংপুরের তারাগঞ্জে ৭৫টি বিদ্যালয়ের ৩৫টিতেই নেই প্রধান শিক্ষক

রংপুরের তারাগঞ্জে ৭৫টি বিদ্যালয়ের ৩৫টিতেই নেই প্রধান শিক্ষক

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য। এছাড়া এসব বিদ্যালয়ের ৫৭টি সরকারি শিক্ষকের পদেও কোন শিক্ষক নেই। বিদ্যালয় গুলোতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় এসব বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে পাঠদান।

উপজেলা শিক্ষা কর্মকর্তাও কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৭৫টি। উপজেলার বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ৩৫টি এবং সহকারী শিক্ষকের ৫৭টি পদ শূন্য আছে। এসব বিদ্যালয়ের মধ্যে ১৪টিতে ভারপ্রাপ্ত এবং ২১টিতে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলায় শিক্ষক সংকট দীর্ঘদিনের।

গতকাল মঙ্গলবার উপজেলার আলমপুর পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, এ বিদ্যালয়ে শিক্ষার্থী ১১৩জন। একজন শিক্ষক এক সাথে দুইটি শ্রেণিতে পড়াচ্ছেন। একটি শ্রেণিতে কিছুক্ষণ পড়িয়ে আরেকটি শ্রেণিতে ছুটছেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেমি আক্তার জানান, দুই বছর বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এতে স্বাভাবিক পড়ালেখা ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে তিনিসহ ৩জন শিক্ষক আছেন। এর মধ্যে বিদ্যালয়ের ও উপজেলা শিক্ষা অফিসের দাপ্তরিক কাজ, প্রশিক্ষণসহ নানা কারণে প্রায় তাকে স্কুলের বাইরে ছোটাছুটি করতে হয়। তখন দু’জন শিক্ষকের পক্ষে সব ক্লাসে পড়ানো সম্ভব হয় না।

আরও পড়ুন

নাম প্রকাশ না করার শর্তে উপজেলার কয়েকটি স্কুলের একাধিক প্রধান শিক্ষক জানান, একজন সহকারী শিক্ষক যখন ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন, তখন অনেক সহকারী শিক্ষক মনস্তাত্ত্বিকভাবে মেনে নিতে পারেন না। ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় এবং শিক্ষা কার্যক্রমে অনকে ক্ষতি হয়। এভাবেই দিনের পর দিন বিদ্যালয় গুলোতে কমছে শিক্ষার গুণগত মান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা শিলভীয়া খান জানান, তারাগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে ৫৭ জন সহকারী শিক্ষক সংকট রয়েছে। আশা রাখছি হয়তো কিছু দিনের মধ্যেই ৩৬জন সহকারী শিক্ষক যোগদান করবেন। এছাড়া ৩৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্য, এর মধ্যে ১৬টি বিদ্যালয়ে মামলা হওয়ায় মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষক দেয়া যাচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারবার সূচি বদলের পর স্থগিত বাংলাদেশ ফুটবল লিগ

রংপুরের তারাগঞ্জে ৭৫টি বিদ্যালয়ের ৩৫টিতেই নেই প্রধান শিক্ষক

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে গাঁজাসহ গ্রেফতার ১

এবার ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুর ধর্ষকের যাবজ্জীবন