ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫১ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পশ্চিম রাজারগাঁও গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ওই গ্রামের খান বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- একই গ্রামের মো. কাউছার খান (৪৩) ও ছেলে মো. পারভেজ খান (২৫)।

দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল হাজীগঞ্জ থানাধীন পশ্চিম রাজারগাঁও গ্রামের খান বাড়িতে অভিযান চালায়।

আরও পড়ুন

এ সময় আসামিদের বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষে তল্লাশি চালিয়ে দুটি পৃথক পলি প্যাকেট থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ কাউছার ও তার ছেলে পারভেজকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান বলেন, অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় প্রসিকিউশন দাখিল করেছেন।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ৮

ডিবিএল গ্রুপে ম্যানেজার নিয়োগ, লাগবে স্নাতক পাস

এনসিএল ফেলে লিজেন্ডস লিগে নাসিররা

স্নাতক পাসে ওয়ালটনে নিয়োগ, কর্মস্থল ঢাকা

একই জায়গায় আটকে থাকতে চাই না : মধুমিতা