চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথকে (১৩) বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
রাতুল ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে। গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।
এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাতুলের ফেসবুক পেজে ‘Miss you Ma’ লেখা একটি স্ট্যাটাস দেখা যায়। এতে পরিবারের উদ্বেগ আরও বেড়ে যায়।
পরে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় রাতুলকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই জীবন চৌধুরী ও এএসআই রবিউল হোসেনের সমন্বয়ে একটি দল কাজ করে।
আরও পড়ুনপুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতুলের সম্ভাব্য অবস্থান শনাক্ত করা হয়। পরে বান্দরবান সদর থানার আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইলে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
রাতুলের বাবা বিশ্বজিৎ চন্দ্র দেবনাথ বলেন, ছেলে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর থানায় জিডি করেন। পরে পুলিশ তাকে সঙ্গে নিয়ে বান্দরবান থেকে ছেলেকে উদ্ধার করে।
রাতুল দেবনাথ জানায়, সে কয়েকবার বাবা-মাকে ঘুরতে যাওয়ার কথা বললেও তারা অনুমতি দেননি। পরে মায়ের এক আত্মীয়ের মাধ্যমে বান্দরবানে চলে যায়। ওই আত্মীয় তাকে বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখাবেন এবং ভারতেও নিয়ে যাবেন বলে জানিয়েছিলেন। এ কারণে সে বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের যেকোনো বিপদে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1790159799.jpg)
_medium_1790158777.jpg)
_medium_1790158031.jpg)
_medium_1790156648.jpg)


_medium_1790154031.jpg)
_medium_1790158731.jpg)
