ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:১৫ পিএম

আজ সিঙ্গেল দিবস

সংগৃহীত,আজ সিঙ্গেল দিবস

লাইফস্টাইল ডেস্ক : আজ ২৩ সেপ্টেম্বর, সিঙ্গেল দিবস। যারা সিঙ্গেল বা অবিবাহিত, তাদের জন্য দিনটি উদযাপনের উপলক্ষ হিসেবে পালন করা হয়। কারেন রিড নামের এক ব্যক্তি দিবসটির প্রচলন করেন। শুরুতে অবশ্য ১ জানুয়ারি দিনটি পালন করা হতো। পরে ২০১৭ সাল থেকে ২৩ সেপ্টেম্বর সিঙ্গেল দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রে ২৩ সেপ্টেম্বর দিবসটি পালন করা হলেও চীনে এটি পালিত হয় ১১ নভেম্বর।

সিঙ্গেল থাকার কারণে অনেকে মন খারাপ করেন এবং বিষয়টিকে নেতিবাচকভাবে দেখেন। তবে একা থাকার কিছু ইতিবাচক দিকও রয়েছে। এর মধ্যে অন্যতম হলো নিজের প্রতি মনোযোগ দেওয়ার সুযোগ। নিজের ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার পাশাপাশি পছন্দের কাজেও পর্যাপ্ত সময় দেওয়া যায়।

অনেকে বলেন, আগে নিজেকে ভালোবাসতে হবে। একা থাকলে নিজের প্রতি আরও যত্নশীল হওয়ার সুযোগ তৈরি হয়।

তাই একা বা সিঙ্গেল থেকে মন খারাপ না করে দিনটি উদযাপন করা যেতে পারে। সিঙ্গেল দিবসের উদ্দেশ্যও হলো, মানুষ যেন একা থাকার বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয় এবং তা উদযাপন করতে পারে। বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় দিবসটি পালিত হয়।

সিঙ্গেল ডে যেভাবে এলো

আরও পড়ুন

ডেজ অব দ্য ইয়ারের তথ্য অনুযায়ী, সিঙ্গেল ডে চীনের একটি ছুটির দিন ও নানজিং বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভূত। ধারণা করা হয়, ১৯৯০-এর দশকে একা থাকা মানুষদের জন্য প্রথম সিঙ্গেল ডে উদযাপন করা হয়।

১১ নভেম্বর তারিখটিতে চারটি ‘১’ রয়েছে। তাই দিনটি চারজন একক ব্যক্তিকে প্রতিনিধিত্ব করে—এমন ধারণা থেকে নানজিং বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী সিঙ্গেল ডে পালনের প্রচলন করেন।

পরে ধারণাটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এটি চীনের মূলধারার সংস্কৃতির অংশ হয়ে যায়। এদিন চীনের অনেক মানুষ আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেন, কেনাকাটা করেন ও ঘুরতে বের হন। শুধু তা-ই নয়, সিঙ্গেল ডে চীনের অন্যতম জনপ্রিয় কেনাকাটার দিনেও পরিণত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সিঙ্গেল দিবস

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি : নৌপরিবহন মন্ত্রী

এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণ জয়ে চোখ লিটনের

বাসের পর বাড়লো লঞ্চভাড়াও