স্ত্রীর প্রশংসা করার দিন আজ
লাইফস্টাইল ডেস্ক : সংসার শুধু দায়িত্বের হিসাব নয়; এটি ভালোবাসা, ত্যাগ, সহযোগিতা ও পারস্পরিক নির্ভরতার দীর্ঘ পথচলা। এই পথচলায় পরিবারের জন্য নীরবে অনেক কিছু করে যান একজন স্ত্রী। ঘরের নানা দায়িত্ব, স্বামী-সন্তানের যত্ন কিংবা পরিবারের প্রয়োজন সবকিছুর আড়ালে থেকে তাঁর শ্রম ও ভালোবাসা অনেক সময়ই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়।
সুখী সংসার গড়ে তুলতে অবশ্য স্বামী-স্ত্রী দুজনের ভূমিকাই গুরুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতার মধ্য দিয়েই একটি পরিবার সুন্দর হয়ে ওঠে। তাই স্ত্রীর অবদানকে শুধু দায়িত্ব হিসেবে না দেখে তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করাও দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
আজ সেই স্বীকৃতি জানানোর দিন ‘স্ত্রীর প্রশংসা দিবস(Wife Appreciation Day)। সেপ্টেম্বরের তৃতীয় রোববার বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়। ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে দিবসটি পালনের তথ্য পাওয়া যায়। মূলত স্ত্রীদের ভালোবাসা, যত্ন, ত্যাগ ও পারিবারিক অবদানের প্রতি সম্মান জানানোই এ দিবসের উদ্দেশ্য।
আরও পড়ুনদিবসটি ঘিরে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। একগুচ্ছ ফুল, ছোট্ট একটি চিঠি কিংবা ভালোবাসার কয়েকটি আন্তরিক কথাই হয়ে উঠতে পারে বিশেষ উপহার। ব্যস্ততার মাঝেও স্ত্রীকে বলা যেতে পারে—‘তোমাকে পাশে পেয়ে আমি কৃতজ্ঞ।’
ভালোবাসা প্রকাশের জন্য অবশ্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না। তবু ব্যস্ত জীবনে প্রিয় মানুষটির অবদান মনে করা এবং তাকে একটু বেশি করে ভালোবাসা জানানোর একটি সুন্দর উপলক্ষ হতে পারে এই দিন।
মন্তব্য করুন





_medium_1789282610.jpg)
_medium_1789279593.jpg)
_medium_1789884395.jpg)

_medium_1789882867.jpg)