ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:২০ পিএম

অধ্যাপক মোঃ হাফিজুর রহমান এর পিএইচ.ডি ডিগ্রি লাভ

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মোঃ হাফিজুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সম্প্রতি পিএইচ.ডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন। গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় তাঁর এই ডিগ্রি অনুমোদন করা হয়। তাঁর গবেষণার শিরোনাম  ছিল “প্রত্নসূত্রের আলোকে ঢাকা জেলার সামাজিক ও সাংস্কৃতিক জীবন (১২০০-১৭৫৭খ্রি.)”। উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ-এর তত্ত্বাবধানে তিনি এই গবেষণাকর্মটি সম্পন্ন করেন।

তিনি ইতিহাস একাডেমি, ঢাকা এর যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ হিস্ট্রি এন্ড আরকিওলজি রিসার্চ সোসাইটির সহকারী কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

অধ্যাপক মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম ডা. মোঃ মুজিবুর রহমান ও মরহুমা মমতা রহমানের তৃতীয় সন্তান। বর্তমানে তিনি গোপালগঞ্জ সরকারি কলেজে ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ, ঢাকা কলেজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে-ইসলামের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস, বাংলাদেশ: জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ও সৌধ এবং মওলানা আবদুল হামিদ খান ভাসানী: জীবন ও কর্ম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপক মোঃ হাফিজুর রহমান এর পিএইচ.ডি ডিগ্রি লাভ

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন

এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগে নিয়মের ব্যত্যয়

জাতিসংঘে সিএনএনের সাংবাদিক দেখে ক্ষুব্ধ ট্রাম্প

চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু